Skip to main content

Posts

অনূদিত গল্প

A Brief History of Time . Part-2 [Popular Science]

  সময়ের ইতিবৃত্ত বিগব্যাং থেকে ব্ল্যাকহোল স্টিফেন হকিং সটীক অনুবাদঃ দেবজ্যোতি বল্লভ অনুবাদকের নিবেদন সময়ের ইতিবৃত্তের প্রারম্ভে আমার মনে হয়, যেসব মহান ব্যক্তিগনের স্কন্ধে আরোহণ করে হকিং নতুনভাবে জগৎ ও ব্রহ্মাণ্ডকে দেখার প্রয়াস পেয়েছিলেন সেই সকল মননশীল ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী আমাদের অবগত হওয়া একান্ত প্রয়োজন । এই চিন্তাবিদদের জীবনব্যাপী বিজ্ঞান সাধনাই সময়ের ইতিহাসকে মূর্তরূপ প্রদান করেছে । গণিতের সাংকেতিক ভাষায় লিপিবদ্ধ হয়েছে সেই ইতিহাস । কথায় আছে ‘শ্রেয়াংসি বহু বিঘ্নানি’— ভালো কাজে বাধা আসবেই । এঁদের জীবন অধ্যয়ন করলে আমরা দেখতে পাই কি অসম্ভব প্রতিবন্ধকতাময় সে জীবন— আর সেই কারণেই তা আজও মহান— চিরস্মরণীয়, আমাদের সমানভাবে তা অনুপ্রাণিত করে । স্টিফেন হকিং –এর কর্মধারা জানার পূর্বে পদার্থবিদ্যার জগতে যুগান্তকারী আলোড়ন সৃষ্টি করেছেন যে তিনজন বিজ্ঞানী তাঁদের সংক্ষিপ্ত পরিচয় ও জীবনী লিপিবদ্ধ করা হল । গালিলিও এবং আইনস্টাইনের জীবনী পরম শ্রদ্ধাস্পদ বিজ্ঞানী আচার্য্য সত্যেন্দ্রনাথ বসুর লেখা দুটি প্রবন্ধ থেকে সংকলিত করা হল । আর বেশি কথায় কাজ নেই;  হকিং –এর রাজ্যে আপনাকে স্বাগত জানাই । ...

Latest posts

A Brief History of Time . Part-1 [Popular Science]